নৌকার পক্ষে প্রচারণা: ওসমানীর অধ্যক্ষ ও সিভিল সার্জন শোকজ

প্রকাশিত: ৩:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

নৌকার পক্ষে প্রচারণা: ওসমানীর অধ্যক্ষ ও সিভিল সার্জন শোকজ

Manual6 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর (নৌকা প্রতীক) পক্ষে প্রচারণায় নামায় ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী ও সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়কে শোকজ করেছে আঞ্চলিক নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ জুলাই) তাদেরকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান চৌধুরী।

Manual8 Ad Code

তিনি জানান, নির্বাচনের আচরণবিধি অনুসারে সরকারের সুবিধাভোগী বা কর্মকর্তা-কর্মচারি কেউ কোন প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু তারা দু’জন প্রচারণায় অংশ নিয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। ফলে তাদেরকে শোকজ করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে শোকজের উত্তর জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আলীমুজ্জামান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code