পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস এবং অ্যান ল’হুইলিয়ার।

 

মঙ্গলবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

 

Manual4 Ad Code

পদার্থবিজ্ঞানে অনবদ্য অবদান রাখায় গতবছর যৌথভাবে এ পুরস্কার পেয়েছিলেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার।  ‘বিজড়িত ফোটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকা পালনের জন্য’ এই পুরস্কার পান তারা।

 

রাজধানী স্টকহ্যামের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স বিশ্বের বিখ্যাত সব বিজ্ঞানীদের মধ্যে থেকে সেরা পদার্থবিজ্ঞানীকে এই পুরস্কারে ভূষিত করে থাকে।

 

Manual8 Ad Code

পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া শুরু হয় ১৯০১ সালে। এরপর থেকে ১১৬ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ২২২ জন সম্মানজনক এ পুরস্কার জিতেছেন। এরমধ্যে মার্কিন পদার্থবিদ জন বার্ডেন একমাত্র ব্যক্তি হিসেবে দুইবার এই পুরস্কার জেতার বিরল কীর্তি গড়েছিলেন। সূত্র : বিবিসি

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code