পনেরো মিনিটের ব্যবধানে পর্তুগালের কাছে হারলো ঘানা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২২

পনেরো মিনিটের ব্যবধানে পর্তুগালের কাছে হারলো ঘানা

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
শক্তির বিচারে অনেক এগিয়ে পর্তুগাল। পরিস্কার ফেবারিট দলটি প্রায় হারতেই বসেছিলো। মাত্র ১৫ মিনিটের ঝড়ে কোনো মতো রক্ষা পেলো পর্তুগাল। দুর্দান্ত, দারুণ খেলা ঘানা নিয়তির কাছে যেনো হেরে গেলো। ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে পর্তুগাল শেষ পর্যন্ত জিতেছে ৩-২ ব্যবধানে। হারতে হারতে জেতা হয়েছে রোনালদোর দলের।

 

Manual3 Ad Code

পেনাল্টি থেকে এগিয়ে যাওয়া পর্তুগাল পনেরো মিনিটের ব্যবধানে তিন গোল দিয়েছে। পিছিয়ে পড়া ঘানা দুই শোধ দিয়েছে। সমর্থকদের উপহার দিয়েছে দারুণ খেলা। তবে শেষ পর্যন্ত তারা জিততে পারলো না।

Manual8 Ad Code

 

শেষ বিশ্বকাপ খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ঘানার বিপক্ষে প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি গোল শুন্য ম্যাচ রেখেই বিরতিতে যায় তারা। বিরতিতে যাওয়ার আগে পর্তুগিজ ফুটবলে রাজা ক্রিস্টিয়ানো রোনালদো বল একবার ঘানার জালে পাঠালেও তা বাতিল হয়েছে। ফলে প্রথমার্ধে আর লিড নেওয়া হয়নি দলটির। নিজেদের রক্ষণ সামলে ঘানা আক্রমণও করেছে বেশ কয়েকটি।

 

ম্যাচের ৩১তম মিনিটেই পর্তুগাল এগিয়ে যেতে পারতো। রোনালদোও পেয়ে যেতেন এবারের বিশ্বকাপে তার প্রথম গোল। বলও তিনি ঘানার জালে পাঠিয়েছেন। তবে তার আগে ফাউল করায় তার গোলটি বাতিল করে দেন রেফারি। জোয়াও ফেলিক্সের পাস থেকে পাওয়া বল দুই ডিফেন্ডারকে কাটিয়ে ঘানার জালে পাঠান। তার আগে বল নিজের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ফাউল করে বসেন তিনি। যার খেসারত হয়েছে গোল বাতিলে।

 

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পরও গোল আসেনি অনেক সময়। এরপরই ‘বিতর্কিত’ এক পেনাল্টি সিদ্ধান্তে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচের ৬৩তম মিনিটে রোনালদো বল নিয়ে ঘানার বক্সে ঢুকে পড়েন। প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে মাটিতে পড়ে যান তিনি। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। ঘানার খেলোয়াড়রা প্রতিবাদ করে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নেওয়ার আবেদন করলেও তা প্রত্যাখান করেন রেফারি।

 

Manual1 Ad Code

ম্যাচের ৬৫তম মিনিটে পেনাল্টি থেকে রোনালদো গোল করলে পর্তুগাল এগিয়ে যায় ১-০ গোলে। পিছিয়ে পড়া ঘানা মিনিটে আটেক পরেই সমতায় ফিরে। ম্যাচের ৭৩তম মিনিটে আন্দ্রে আইয়ুর গোলে সমতায় ফেরে ঘানা। ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১ গোলের।

 

সমতায় থাকা ম্যাচে পর্তুগালকে এগিয়ে দেন ফেলিক্স। ম্যাচের ৭৮তম মিনিটে তার গোলেই রোনালদোরা এগিয়ে যায় ২-১ গোলে। মিনিট দুই পরেই পর্তুগালকে আরো এগিয়ে দেন রাফেল লিও। ৮০তম মিনিটেই ঘানা পিছিয়ে পড়ে ৩-১ গোলে। এরপরই দলটি ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তুলে।

 

Manual3 Ad Code

পিছিয়ে পড়া ঘানা বুকারির গোলে ম্যাচের অন্তিম সময়ে উত্তেজনা ছড়িয়ে দেয়। ৮৯তম মিনিটে পর্তুগালের জালে বল পাঠিয়ে বুকারি ব্যবধান ৩-২ করেন। শেষের দিকে ঘানা আরেকটি গোল পেলেই কপাল পুড়তো রোনালদোদের।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code