পরকিয়ার জের : স্বামীর হাতে নববধু খুন

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৬

পরকিয়ার জের : স্বামীর হাতে নববধু খুন

Manual1 Ad Code
download (4)
সুরমা মেইল নিউজ : পরকিয়া প্রেমের জের ধরে স্বামীর হাতে এক নববধু খুন হয়েছে।  নিহত গৃহবধু হচ্ছে আপুলসী গ্রামের রোখসানা আক্তার (২০)। ঘটনার পর পর স্বামী আলতাফ হোসেন পলাতক। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। শনিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আপুলসি গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, সোনাইমুড়ী আপুলসী গ্রামের আবুল কালামের মেয়ে রোকসানা আক্তারের সঙ্গে একই গ্রামের আবুল হোসেনের ছেলে আলতাফ হোসেনের সঙ্গে আড়াই মাস আগে বিয়ে হয়। বিয়ের আগ থেকে আরেক নারীর সাথে সম্পর্ক ছিল আলতাফ হোসেনের। বিষয়টি জানার পর স্বামীকে এ সম্পর্ক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন রোকসানা। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য ও ঝগড়া বিবাধও চলছিল। ওই ঘটনার জের ধরেই শনিবার  রাতে আলতাফ হোসেন রোকসানাকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া ও সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় আমিশাপাড়া ইউপি আওয়ামী লীগ সভাপতি পারভেজ আলম ও চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া হত্যাকান্ডের বিষয়টি স্বীকার করে বলেন, পরকিয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
আবুল কালাম তার মেয়ে হত্যাকারীর গ্রেফতার ও ফাঁসি দাবি করছেন।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code