পরমাণু অস্ত্র বাড়াতে চান ট্রাম্প

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৭

পরমাণু অস্ত্র বাড়াতে চান ট্রাম্প

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে আমেরিকা পেছনে পড়ে গেছে, এ অবস্থায় তিনি তার দেশের পরমাণু অস্ত্র বাড়াতে চান।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, রাশিয়ার সঙ্গে একপক্ষীয় চুক্তির বিরোধী বরং তিনি এখন দেশের পরমাণু সক্ষমতার শীর্ষ অবস্থান নিশ্চিত করতে চাইছেন। ২০১০ সালের ওই চুক্তি অনুসারে কোনো পক্ষ পরমাণু অস্ত্র মোতায়েন করতে পারবে না।

Manual1 Ad Code

ট্রাম্প তার সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, যদি পরমাণু অস্ত্র থাকেই তাহলে সক্ষমতার দিক দিয়ে আমেরিকাকে সবার ওপরে থাকবে।

Manual3 Ad Code

মার্কিন নতুন প্রেসিডেন্ট অভিযোগ করেন, রাশিয়া যে ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির লঙ্ঘন এবং যখন রুশ নেতার সঙ্গে তার বৈঠক হবে তখন তিনি বিষয়টি তুলে ধরবেন। এ সময় তিনি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা নিয়েও কথা বলেন। ট্রাম্প বলেন, পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় তিনি খুবই রেগে আছেন এবং উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হুমকির সমাধান করতে পারে চীন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code