পরীমনির পক্ষে লড়তে আইনজীবীদের বিবাদ, আদালতে হট্টগোল

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১

পরীমনির পক্ষে লড়তে আইনজীবীদের বিবাদ, আদালতে হট্টগোল

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মাদকের মামলায় চিত্রনায়িকা পরীমনির আইনজীবী নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (০৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবীদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে।

 

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জানান, এদিন রাত সাড়ে ৮টার দিকে পরীমণিকে এজলাসে তোলা হলে আইনজীবীরা হট্টগোল শুরু করেন। পরিস্থিতি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যে বিচারক এজলাস ছাড়তে বাধ্য হন। পরে পরীমনির সিদ্ধান্তে তার পক্ষে আইনি লড়াই করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

 

Manual5 Ad Code

।আরও পড়ুন

 

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব বনানী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিন রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

 

আব্দুল্লাহ আবু জানান,পরীমণিকে আদালতে হাজির করার পর তার পক্ষে আদালতে লড়তে ওকালত নামায় স্বাক্ষর করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আইনজীবীরা। এরই মধ্যে রাত ৮টা ৩২ মিনিটে এজলাসে আসেন বিচারক।

 

Manual4 Ad Code

এসময় আইনজীবীদের উদ্দেশে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’

 

তারপরও হট্টগোল বন্ধ না হলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ ৮টা ৩৬ মিনিটে তিনি এজলাস ছেড়ে চলে যান। পরীমনি এসময় এজলাসেই ছিলেন। শেষ পর্যন্ত পরিস্থতি কিছুটা নিয়ন্ত্রণে এলে রাত ৮টা ৫৪ মিনিটে বিচারক আদালতে আসেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আইনজীবী নিয়োগে শেষ পর্যন্ত বিচারক হস্তক্ষেপ করেন। তিনি আইনজীবীদের তালিকা পরীমনিকে দিলে তিনি সেখান থেকে ছয় জনের নাম চূড়ান্ত করলে মামলার শুনানি শুরু হয়।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ শুনানিতে বলেন, মাননীয় আদালত আসামি পরীমনির বাসায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়। অভিযানে পরী মণির বাসায় বিপুল মদ, ভয়ংকর মাদক আইস ও এলএসডির স্লট উদ্ধার হয়। এসব মাদকের উৎস কোথায়, আসামি পরী মণিকে কে কে এসব সরবরাহ করত তার তথ্য-উপাত্ত বের করার জন্য সাত দিনের রিমান্ড আবশ্যক।

 

এরপরে পরীমনির আইনজীবী নীলাঞ্জলা রিফাত বলেন, পরীমনি জনপ্রিয় নায়িকা। তাকে তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সবাই চিনে। তার বাসায় কোনো মাদক পাওয়া যায়নি। তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য এরকম ঘটনা ঘটানো হয়েছে। আমরা তার রিমান্ড নাকচ করে জামিন চাচ্ছি। জামিন পেলে তিনি পলাতক হবেন না। তাকে সবাই চিনে, কোথায় পলাতক হবেন না।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

পরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি চিত্রনায়িকা পরী মণি এবং তার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ওরফে দীপুকে চার দিন করে এবং একই আইনের আরেক মামলায় প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ ও তার ব্যবস্থাপক মো. সবুজ আলীকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code