পাঁচ আঙুলের পাঁচ আংটির মানে?

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

পাঁচ আঙুলের পাঁচ আংটির মানে?

Manual2 Ad Code
full_1328696603_1450164885
কয়েক হাজার বছর ধরে নারী ও পুরুষদের ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে আংটি ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। অধিকাংশ নারী-পুরুষই হাতের বিভিন্ন আঙুলে আংটি পড়ে থাকেন। কিন্তু ভিন্ন আঙুলে আংটি পড়া কি শুধুই ফ্যাশন? না, বিভিন্ন আঙুলে আংটি পড়া নাকি বিভিন্ন অর্থ বহন করে। কথায় বলে হাতের পাঁচটা আঙুল কখনও সমান হয় না। ঠিক সেই রকমই পাঁচ আঙুলের পাঁচ আংটির মানেও সমান হয় না।
কনিষ্ঠা: যারা স্টেটমেন্ট রিং পছন্দ করেন তারাই কনিষ্ঠা আঙুলে আংটি পরেন। এতেই বোঝা যায়, তিনি স্টাইল নিয়ে সচেতন। একইসঙ্গে এই আঙুলে আংটি কাজের ক্ষেত্রে বিশেষ সমস্যা করে না।
অনামিকা: এই আঙুলের ইংরাজি নাম ‘রিং-ফিঙ্গার’। অর্থাৎ এই আঙুলে আংটি পরাটা খুবই স্বাভাবিক। মেয়েদের বাঁ হাতের অনামিকায় আংটি মানে তার বাগদান বা বিয়ে হয়ে গেছে বলে ধরে নেয়া যায়।
মধ্যমা: যারা মধ্যমায় আংটি পরেন, তারা সাধারণত খুব একটা স্টাইল পছন্দ করেন না। একটি মাত্র আংটি পরলে, মধ্যমাকেই বেছে নেন মেয়েরা। বুঝবেন, এই মেয়ে কাজের নয়। মধ্যমায় আংটি পরে বেশি কাজ করা যায় না।
তর্জনী: সাধারণত মেয়েরা এই আঙুলে আংটি পরে না। তর্জনীতে আংটি বেশি পরে পুরুষেরা। মেয়েরা সাজগোজের জন্য এই আঙুলে আংটি পরলেও সেটি থেকে সাধারণত কোনও অর্থ বোঝা যায় না।
বৃদ্ধাঙ্গলী: বুড়ো আঙুলে আংটি পরা খুবই কঠিন। প্রথমত, আংটি পরে থাকাটাই মুশকিলের, দ্বিতীয়ত, সেই আংটি হয় বড় মাপের। অত্যন্ত ধনীরাই এই আঙুলে আংটি পরে থাকেন। স্পষ্ট কথায়, আর্থিক-প্রাচুর্য বুঝাতেই বুড়ো আঙুলে আংটি পরা হয়।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code