পাঁচ বছরের মধ্যে বিশ্বের ‘শ্রেষ্ঠ’ হবে ভারত

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৭

পাঁচ বছরের মধ্যে বিশ্বের ‘শ্রেষ্ঠ’ হবে ভারত

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতিতে পরিণত হবে ভারত। সম্প্রতি মার্কিন রিপোর্টে এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠেছে।

প্রকাশিত ওই রিপোর্টে আরও বলা হয়েছে, যেভাবে ভারত এগিয়ে যাবে তার সঙ্গে পাল্লা দিতে কখনই পারবে না পাকিস্তান। আর তা করতে না পেরে ভারসাম্য বজায় রাখতে ‘বিকল্প পথ’ অবলম্বন করবে পাকিস্তান।

সম্প্রতি ‘গ্লোবাল ট্রেন্ডস’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন থিঙ্কট্যাঙ্ক ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল। সেখানে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে চিনের আর্থিক বৃদ্ধি কিছুটা থিতিয়ে যাবে। প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে যে, সেই জায়গায় ভারতের আর্থিক বৃদ্ধি দুরন্ত গতিতে এগোবে। এতটাই যে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতিতে পরিণত হবে ভারত।

Manual6 Ad Code

রিপোর্টে প্রকাশিত, ভারতের আর্থিক শক্তির সঙ্গে পাল্লা না দিতে পেরে ভারসাম্য বজায় রাখতে বিকল্প পথ অবলম্বন করবে পাকিস্তান। মার্কিন রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন বিদেশি রাষ্ট্রকে পার্টনার করে তাদের থেকে অর্থনৈতিক ও সুরক্ষা সহযোগিতার মাধ্যমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালাবে পাকিস্তান। যেমনটা চিনের সঙ্গে ক্রমশ যোগাযোগ বাড়াচ্ছে পাকিস্তান। আর সেভাবে

Manual4 Ad Code

মার্কিন ওই থিঙ্কট্যাঙ্ক মনে করছে, ভারতের প্রতি ‘ভীতি’-র ফলে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রাগার আরও বাড়ানোর চেষ্টা করবে। শুধু তাই নয়, এই সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যায় জর্জরিত হবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গিয়ে পাকিস্তানের বিপুল আর্থিক ক্ষতিও হবে। সেজন্যে ভারতের জন্যে রয়েছে সাবধানবাণীও। ভারতকে সাবধান করে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে যে, অর্থনৈতিক বিকাশ সত্ত্বেও ধর্ম ও বৈষম্য নিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা সেই উন্নতির পথ কিছুটা হলেও প্রভাবিত করবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code