পাকিস্তানিরা আমার বাবাকে মারেনি!

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৭

পাকিস্তানিরা আমার বাবাকে মারেনি!

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: দিল্লি বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হামলার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ‘এবিভিপি-কে ভয় পাই না’ লিখে পোস্ট করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহের কউর। গুরমেহের কার্গিলে শহিদ ক্যাপ্টেন মনদীপ সিংয়ের মেয়ে।

Manual7 Ad Code

এবিভিপি-র বিরুদ্ধে এই পোস্টের পর গুরমেহের ধর্ষণের হুমকি পেয়েছেন বলে জানিয়েছিলেন। এবার তাঁর পুরনো একটি ভিডিও পোস্ট নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

গতবছর মে মাস নাগাদ একটি পোস্ট করেছিলেন গুরমেহের। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমার বাবাকে পাকিস্তান মারেনি। যুদ্ধ আমার বাবাকে মেরেছে।’ সেখানেই গুরমেহের আরও লেখেন, তাঁর বাবা যখন কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র ২ বছর। তখন থেকেই তিনি পাকিস্তানি ও মুসলিমদের ঘৃণা করতেন।

গুরমেহেরের মনে হতো, এরাই তাঁর বাবাকে মেরেছে। কিন্তু বড় হয়ে তিনি বুঝতে পারেন, পাকিস্তান বা মুসলিমরা নয়, ভারত-পাকিস্তানের যুদ্ধই তাঁর বাবাকে শেষ করেছে।

Manual8 Ad Code

কার্গিলের শহিদের এই মেয়ের পোস্ট দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মজা শুরু করেছিলেন। তাঁকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন অনেকে। তারকাদের মধ্যে বীরেন্দ্র সহবাগ গুরমেহেরের নাম না করে একটি ছবি পোস্ট করেন। তাতে সহবাগের হাতে একটি কাগজে লেখা, ‘আমি দু’টি ত্রিশত রান করিনি। আমার ব্যাট করেছে।’‘নিচে সে টপার’-এর টুইটার হ্যান্ডেল থেকে সলমন খানের ছবি দিয়ে টুইট করা হয়, ‘আমি ফুটপাথবাসীকে মারিনি। আমার এসইউভি মেরেছে।’
অনুজ ডেভিড নামে একজন ‘শোলে’-র সঞ্জীব কুমারের ছবি দিয়ে পোস্ট করেন, ‘আমি গব্বরকে মারিনি। আমার ছুঁচোলো মুখওয়ালা জুতো মেরেছে।’
তবে গুরমেহেরের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তাঁর সাহসকে কুর্নিশ করে পোস্ট করেছেন। আবার তাঁকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে ২৮ তারিখ দিল্লির খালসা কলেজে একটি প্রতিবাদ সভারও ডাক দিয়েছে সেখানকার ছাত্রীরা।

ভিডিও দেখুনঃ

Manual1 Ad Code

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code