সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: অর্থমন্ত্রী ইশাক দার বলেছেন, পাকিস্তানের পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ। ওয়াশিংটন ডিসি’র হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানের পরমাণু সম্পদের পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের পাশাপাশি পরমাণু নিরাপত্তা ব্যবস্থা বিশাল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।
এ ছাড়া, আঞ্চলিক দেশগুলোকে পরমাণু নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ পাকিস্তান দিচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, পাকিস্তানের পরমাণু নিরাপত্তা সংক্রান্ত সেন্টার ফর এক্সিলেন্সে এ প্রশিক্ষণ দেয়া হয়। পাকিস্তানের অর্থনীতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এ সব কথা বলেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি