পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পরমাণু হামলা না চালানোর নীতি থেকে সরছে ভারত!

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পরমাণু হামলা না চালানোর নীতি থেকে সরছে ভারত!

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রথম পরমাণু হামলা না চালানোর নীতি থেকে সরে আসতে এবং আগাম পরমাণু হামলার নীতি গ্রহণ করতে পারে। পাকিস্তানের অব্যাহত কথিত “সন্ত্রাসের” মোকাবেলায় এ নীতি গ্রহণ করতে পারে বলে পরমাণু বিশেষজ্ঞদের বরাত দিয়ে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

Manual4 Ad Code

ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে, পরমাণু বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের বিরুদ্ধে আগাম পরমাণু হামলা চালানোর জন্য প্রথম হামলা না চালানোর নীতি হয়ত পর্যালোচনা করছে ভারত।

ভারতীয় প্রশাসনের ইঙ্গিতপূর্ণ বিবৃতির ভিত্তিতে বিশেষজ্ঞরা এ সিদ্ধান্ত নিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে খ্যাতনামা হলেন ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার।

Manual5 Ad Code

তিনি বলেছিলেন, পরমাণু নীতি নিয়ে ভারতের পুনরায় চিন্তা করা উচিত। অবশ্য পারিকার বলে এ বক্তব্যকে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি হিসেবে ব্যাখ্যা করেছিলেন।

Manual4 Ad Code

কিন্তু এমআইটি’র বিশেষজ্ঞ ভিপিন নারাঙ্গের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, পাকিস্তান কোনো ধরণের পরমাণু অস্ত্র আগে ব্যবহার করবে বলে যদি ভারত বিশ্বাস করে তবে নয়াদিল্লি প্রথম হামলা না চালানোর নীতি ত্যাগ করবে এবং আগাম হামলা চালাবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code