পাকিস্তানে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৮

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৭

পাকিস্তানে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৪৮

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে জাতীয় মহাসড়কে একটি তেল ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৪৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০০ মানুষ।

রেডিও পাকিস্তান জানিয়েছে, রোববার সকালে অতিরিক্ত গতির তেল ট্যাংকারটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। এ সময় এটি ছিদ্র হয়ে গেলে পার্শ্ববর্তী এলাকার শত শত মানুষ তেল সংগ্রহের জন্য ট্যাংকারটির আশপাশে ভিড় জমায়।এদের মধ্যে ছিল প্রচুর নারী ও শিশু।

Manual4 Ad Code

এ অবস্থায় ভয়াবহ বিস্ফোরণের ফলে গোটা ট্যাংকার ও এর পার্শ্ববর্তী এলাকায় আগুন ধরে যায়। অসমর্থিত সূত্রে জানা গেছে, তেল সংগ্রহ করতে আসা ব্যক্তিদের কেউ কেউ ধুমপান করছিল এবং তাদের সিগারেটের আগুনের কারণে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই ফায়ার ব্রিগেডের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual5 Ad Code

পাঞ্জাব প্রদেশের জরুরি বিভাগের পরিচালক ড. রিজওয়ান নাসির জানিয়েছেন, এ ঘটনায় আহত অন্তত ২০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে লাশ সরানোর কাজ করছেন। মারাত্মক অগ্নিদগ্ধ অনেক লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় বিস্ফোরণস্থলের কাছে পার্ক করা ছয়টি গাড়ি ও ১২টি মোটরসাইলে ভস্মিভূত হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code