পানির ট্যাঙ্কে ফেলে শিশু হত্যা, খালু গ্রেপ্তার

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

পানির ট্যাঙ্কে ফেলে শিশু হত্যা, খালু গ্রেপ্তার

Manual4 Ad Code

download-1সুরমা মেইল নিউজ :: রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় সুরাইয়া (৪) নামের এক শিশুকে পানির ট্যাঙ্কে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির খালু সবুজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুর রহমান জানান, শিশুটির বাবার নাম মোতালেব মিয়া। তিনি রিকশাচালক। আর শিশুটির মা পোশাকশ্রমিক। প্রতিদিনের মতো শিশুটিকে বাসার পাশে নানি সালমা বেগমের বাসায় রেখে কর্মস্থলে যান তাঁরা। শিশুটি তাঁদের বাসার সামনেই খেলা করছিল। তখন তার খালু সবুজ তাকে (শিশু) ডেকে নিয়ে যায়। কামারপাড়ার হানিফ আলী রোডের দ্বিতীয় তলা বাড়ির নিচতলায় শিশুটিকে পানির ট্যাঙ্কে ফেলে ঢাকনা লাগিয়ে দেয় সবুজ।

Manual1 Ad Code

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, পুলিশকে খবর দেওয়া হলে অনেক খোঁজাখুঁজির পর গতকাল রাত ১টার দিকে ওই ট্যাঙ্ক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়। রাতেই অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়। মা-বাবার সঙ্গে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিশুটিকে হত্যা করে সবুজ।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় এলাকায়। রাতে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।সুত্র : এনটিভি

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code