পিরের বাজারে ৩শ’ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৫

পিরের বাজারে ৩শ’ পিস ইয়াবাসহ আটক ২

Manual2 Ad Code

ggg

Manual1 Ad Code

সুরমা মেইল : ৩শ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সাবেক সেনা সদস্য নূর মোহাম্মদ ও জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে নূর মোহাম্মদ সাবেক সেনা সদস্য। জসিম উদ্দিন বিভিন্ন সময় কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রির জন্য সিলেটে নূর মোহাম্মদের কাছে পাঠাতেন।  বুধবার  (২৫নভেম্বর) রাতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম থেকে ট্রেনে করে সিলেট আসেন জসিম। এরপর তা নূর মোহাম্মদের কাছে হস্তান্তরকালে তাদের দু’জনকে আটক করা হয়।

Manual2 Ad Code

পুলিশ জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন পুলিশকে জানিয়েছে, কক্সবাজার থেকে বেলাল নামের এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেটের চালান তার মাধ্যমে পাঠিয়েছে। পথে সে বিভিন্ন স্থানে ৭শ’ পিস ইয়াবা বিক্রি করেছে।

Manual1 Ad Code

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code