পুকুরে ভেসে উঠলো জমজ মনি-মুক্তার মরদেহ

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

পুকুরে ভেসে উঠলো জমজ মনি-মুক্তার মরদেহ

Manual5 Ad Code

খুলনা প্রতিনিধি :
নানাবাড়ি বেড়াতে এসে মাঝরাতে নিখোঁজ হয় জমজ দুই বোন আড়াই মাস বয়সী মনি ও মুক্তা। ভোরবেলা একটি পুকুরে তাদের ভাসমান লাশ পাওয়া যায়।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বেশ কিছুদিন আগে দুই বোন নানা আবুল খায়েরের বাড়িতে বেড়াতে আসে।

 

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, বাগেরহাটের মোল্লারহাটে মাসুম বিল্লাহর সঙ্গে প্রায় ৬ বছর আগে তেরখাদার কনা বেগমের বিয়ে হয়। মাসুম চাঁদপুরে চাকরি করেন। শুক্রবার দিবাগত রাতে মায়ের সঙ্গে শিশু দুটি ঘুমানো ছিল। মধ্যরাতের দিকে শিশু দু’টিকে না পেয়ে খুঁজতে শুরু করে। পরবর্তীতে ভোরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়।

 

Manual1 Ad Code

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাসুম কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘরের মধ্য থেকে শিশু দুটি নিঁখোজ হওয়া রহস্যজনক। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code