পুরো ভারতকে চোর বানিয়েছেন মোদি!

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

পুরো ভারতকে চোর বানিয়েছেন মোদি!

Manual2 Ad Code

ef71dee8a9cb5db706af894229a0fd0d-5709f0426155aআন্তর্জাতিক ডেস্ক :: মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে অমর্ত্য সেন জানিয়েছেন, শুধুমাত্র কোনো স্বৈরাচারী সরকারই এভাবে সাধারণ মানুষকে বিপাকে ফেলতে পারে। মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে দেখে মনে হচ্ছে দেশের প্রত্যেকটা মানুষের কাছেই কালোটাকা রয়েছে। তাছাড়া তড়িঘড়ি সিদ্ধান্তের জের দেশবাসীর প্রভূত সমস্যা হয়েছে বলেও অভিমত তার৷

Manual6 Ad Code

অমর্ত্য সেনের প্রশ্ন, সরকার কেন এক ঝটকায় সব ভারতবাসীকেই সম্ভবত কুটিল আখ্যা দিয়েছে, যতক্ষণ না সে নিজেকে নির্দোষ প্রমাণিত করছে? যাদের কালো টাকা রয়েছে, এই পদক্ষেপে তাদের কিছু যায় আসে না, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীরা। মোদির নোট বাতিলে কীভাবে ভালো হবে সেটাই বুঝতে পারছেন না এই অর্থনীতিবিদ৷

তার ধারণা, বিদেশ থেকে কালো টাকা ফেরানোর প্রতিশ্রুতির মতোই, এটাও ব্যর্থতা হতে পারে। সাক্ষাৎকারে অমর্ত্য সেনের জানিয়েছেন এটা ঠিক যে ভালো নীতি অনেক সময় যন্ত্রণাদায়ক হয়। কিন্তু আবার এটাও ঠিক সব যন্ত্রণাদায়ক পরিস্থিতিই যে ভালো নীতির কারণে হয়, এমনটা তো নয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code