পুলিশের অভিযানে জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ৩১

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

পুলিশের অভিযানে জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ৩১

Manual6 Ad Code

download-3সুরমা মেইল ডেস্ক :: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। জেলার ৮ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

Manual7 Ad Code

সাতক্ষীরা সদর থানার পুলিশ ১৪ জনকে, কলারোয়া থানার পুলিশ ছয়জনকে, কালীগঞ্জ থানার পুলিশ তিনজনকে, শ্যামনগর থানার পুলিশ দুইজনকে, আশাশুনি থানার পুলিশ তিনজনকে, দেবহাটা থানার পুলিশ একজনকে ও পাটকেলঘাটা থানার পুলিশ দুইজনকে আটক করে।

Manual5 Ad Code

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code