পুলিশের গুলিতে নিহত জঙ্গি নর্থ-সাউথের ছাত্র

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৬

পুলিশের গুলিতে নিহত জঙ্গি নর্থ-সাউথের ছাত্র

Manual7 Ad Code

Sholakia_attacker1467980293-300x188সুরমা মেইল নিউজ : কিশোরগঞ্জে শোলাকিয়ার ঈদগাহের পাশে পুলিশের গুলিতে নিহত জঙ্গির পরিচয় পাওয়া গেছে। তার নাম আবির রহমান। সে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সিরাজুল ইসলামের ছেলে এবং রাজধানী ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র।

গত শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ পুলিশ সুপার আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সূত্র জানিয়েছে- আবির রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বসবাস করতেন। কিন্তু দীর্ঘদিন যাবত তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ নেই। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) থেকে এ লেভেল করেছেন। আট মাস ধরে নিখোঁজ ছিলেন।

অন্যদিকে হামলার সময় গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয় আবু মুক্কাদিল নামে আরেক জঙ্গিকে। তার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়। তিনি মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে- জঙ্গি হামলার ঘটনায় তারা এ পর্যন্ত সাত জনকে আটক করেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

Manual7 Ad Code

উল্লেখ্য, ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের পাশে পুলিশের ওপর জঙ্গি হামলা হয়। এ সময় তারা পুলিশের ওপর বোমা হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে জহির নামে এক পুলিশ সদস্য মারা যান। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনসারুল্লাহ নামে আরেক পুলিশ সদস্য মারা যান। এ সময় গোলাগুলিতে ঝর্ণা রানী ভৌমিক নামে স্থানীয় এক নারী নিহত হন। সেসময় পুলিশের গুলিতে আবির রহমান নিহত হন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code