পুলিশ কর্মকর্তার সিল-স্বাক্ষর জাল করে গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৩

পুলিশ কর্মকর্তার সিল-স্বাক্ষর জাল করে গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা

Manual5 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার সিল মোহর, স্বাক্ষর জাল ও আদালতে বানোয়াট প্রতিবেদন দাখিলের অভিযোগে আওয়ামী নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাসেল চৌধুরীকে (৫৭) গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ৮টায় তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

 

প্রাতারণার অভিযোগে গ্রেফতার রাসেল চৌধুরী রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

 

পুলিশ জানিয়েছে, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলীর বাসিন্দা মোঃ পারভেজ হোসেন ও ওমর ফারুকসহ ১০ জন বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চাঁদাবাজীসহ বিভিন্ন ধারায় সিআর- ৪০৪/২৩ মামলা চলমান। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করে। কোর্ট অর্ডার সংক্রান্তে জানতে পেরে প্রতারক রাসেল চৌধুরী বিজ্ঞ আদালত’র সেরেস্তা হতে সেরেস্তার পুলিশকে প্রতারনামূলক বিশ্বাস জন্মিয়ে কোর্টের অর্ডারটি হাতে হাতে পিবিআইতে পৌঁছানোর কথা বলে অর্ডারটি নিয়ে যায়। এর কিছুদিন পর নিজেই আবার আদালতের নির্দেশিত তদন্তের প্রতিবেদন সেরেস্তায় জমা দেয়। প্রতিবেদন আদালতে জমা হলে, প্রতিবেদনটি বিজ্ঞ আদালতের কাছে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হওয়ায় সেই সংক্রান্তে রাঙামাটি কোর্ট পুলিশকে অবহিত করে। কোর্ট’ পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারেন, প্রতারক রাসেল চৌধুরী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সেরেস্তা থেকে মামলাটি পিবিআইতে না পৌঁছিয়ে পিবিআই’র সাবেক পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম (যিনি ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পিবিআই চট্টগ্রামে কর্মরত ছিলেন। ) তার নাম, স্বাক্ষর ও সিল মোহর ব্যবহার করে নিজে নিজে মন মতো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রতিবেদন প্রতারনা ও জাল জালিয়াতির মাধ্যমে জমা দেন।

Manual2 Ad Code

 

রাসেল চৌধুরী প্রতারনা ও জাল জালিয়াতির মাধ্যমে সরকারী জাল দলিল/ প্রতিবেদন সৃষ্টি, জাল স্বাক্ষর ও সিল মোহর ব্যবহারের মাধ্যমে ফৌজদারী আপরাধ করায় তার ও তার অজ্ঞাত নামা সহযোগীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বুধবার (২৯ নভেম্বর) মামলা নং-১৮ প্রতারণা ও জালিয়াতির মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় প্রতারক রাসেল চৌধুরীকে লংগদু উপজেলা থেকে আটক করে বুধবার রাত ৮টায় কোতয়ালী থানায় নিয়ে আসে।

Manual4 Ad Code

 

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ কর্মকর্তার সিল মোহর, স্বাক্ষর জাল করায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমআইকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code