পুলিশ হেফাজতে শত শত মৃত্যু

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

পুলিশ হেফাজতে শত শত মৃত্যু

Manual4 Ad Code

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতে পুলিশ হেফাজতে শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে পুলিশ হেফাজতে মারা গেছে প্রায় ৬ শতাধিক মানুষ।

সোমবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লি) বরাত দিয়ে গণমাধ্যম বিবিসি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনায় কোনো পুলিশ সদস্যকেই বিচারের আওতায় আনা হয়নি।

মৃত্যুর কারণ হিসেবে ভারতীয় পুলিশ বরাবরই অসুস্থতা, পালানোর চেষ্টা, আত্মহত্যা এবং দুর্ঘটনাকে দেখিয়ে এসেছে।

Manual2 Ad Code

তবে মানবাধিকার সংস্থাটি মনে করে, পুলিশের নির্যাতনেই ওইসব আসামীর মৃত্যু হয়েছে। যদিও তা অস্বীকার করেছেন দেশটির পুলিশ কর্মকর্তারা।

গ্রেফতারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া না মানা, হেফাজতে থাকাকালীন নির্যাতনে ‍মৃত্যু এবং মৃত্যুর ঘটনায় পুলিশ সদস্যদের দায়মুক্তি ইত্যাদি বিষয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে এইচআরডব্লিও।

Manual5 Ad Code

২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে পুলিশ হেফাজতে মৃত ১৭ জনের বিষয়ে ‘গভীর অনুসন্ধান’ করেছে সংস্থাটি। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, মামলার সাক্ষী, আইন বিশেষজ্ঞ এবং পুলিশ কর্মকর্তাসহ মোট ৭০ জনের সাক্ষাৎকার নিয়ে ওই অনুসন্ধান করা হয়।

এইচআরডব্লিও’র প্রতিবেদনে দেখা যায়, ২০১৫ সালে পুলিশ হেফাজতে ৯৭টি মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭ জন আসামীকেই ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয়নি, অথবা গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই কেউ কেউ মারা গেছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code