পূজায় মুগ্ধ শাবনূর

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৮

পূজায় মুগ্ধ শাবনূর

Manual7 Ad Code

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজন করা হয় ‘পোড়ামন ২’ চলচ্চিত্রের গেট টুগেদার। সেখানে অন্যান্যদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন শাবনূর। পূজা চেরির অভিনয় নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি। শাবনূর জানালেন, পূজা তাকে মুগ্ধ করেছে। তিনি নবাগত নায়িকার ভক্ত বনে গেছেন।

Manual2 Ad Code

তিনি বলেন, ‘পূজার অভিনয় আমাকে মুগ্ধ করেছে। এত অল্প বয়সে ও এত ভালো অভিনয় করেছে যা সত্যিই বিস্ময়কর। আমি রীতিমতো ওর ভক্ত হয়ে গেছি। আমার মনে হচ্ছিল আমি নিজেই অভিনয় করছি।’ পাশাপাশি নির্মাতা রায়হান রাফি ও নায়ক সিয়াম আহমেদেরও প্রশংসা করেন শাবনূর।

Manual8 Ad Code

ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ওমর সানী, মৌসুমী, বাঁধন, মৌসুমী হামিদ, মুমতাহীনা চৌধুরী টয়া, অমিত হাসান, সিয়াম, পূজা, বাপ্পারাজ, সাঈদ বাবু, শাহরিয়ার নাজিম জয়, নির্মাতা দীপংকর দীপন, রায়হান রাফি, প্রযোজক আব্দুল আজিজ, শিশুশিল্পী নমনী ও সামির খান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code