প্যারিসে বৈশাখ মাতাবে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯

প্যারিসে বৈশাখ মাতাবে তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’

Manual8 Ad Code

বাংলাদেশ, কানাডা, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলেছে ‘যদি একদিন’ সিনেমাটি। ধারাবাহিক সাফল্যের পর এবার ফ্রান্সের প্যারিসে মুক্তি পেতে চলছে আলোচিত এই সিনেমা। বাঙালির বৈশাখ উৎসবে আনবে আলাদা রকমের আমেজ।

Manual2 Ad Code

প্যারিসের ‘গমন্ট সেন্ট ড্যানিস’ সিনেপ্লেক্সে ১২ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিট থেকে মোট পাঁচদিন চলবে এই প্রদর্শনী।

সিনেমাটি পরিবেশনায় থাকছে আভেক রাব্বানী ও তার সহযোগী প্রতিষ্ঠান আনা ফিল্মস।

Manual2 Ad Code

আভেক রাব্বানী লিমিটেড কোম্পানি (সাবেক লি পয়েন্ট মাল্টিমিডিয়া প্যারিস) ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ফ্রান্সে ১০টিরও বেশি বাংলা চলচ্চিত্র প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি ইউরোপে বাংলা সিনেমার প্রচারে কাজ করছে।

Manual8 Ad Code

তাহসান-শ্রাবন্তী জুটি অভিনীত সিনেমাটি মুক্তির পর সবখানেই ব্যাপক সাড়া জাগিয়েছে। বিশেষ করে শিশুশিল্পী রাইসা এই ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছে।

ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাবেরী আলম, রানী আহাদ, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশারসহ অনেকে।

গেল ৮ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘যদি একদিন’। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code