প্রকাশ্যে গুলি করে স্ত্রী-ছেলেসহ ৩ জনকে হত্যা, এএসআই আটক

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১

প্রকাশ্যে গুলি করে স্ত্রী-ছেলেসহ ৩ জনকে হত্যা, এএসআই আটক

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে স্ত্রী-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে ‍পুলিশ। রোববার (১৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে শহরের কাস্টম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- শাকিল, আসমা এবং আসমার সন্তান রবিন। অভিযুক্ত এসআই খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যাকাণড ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে সে পড়ে যায়। এরপর নারী ও এক পুরুষকে কাছ থেকে গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন। এর কিছুক্ষণ পর হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে স্থানীয়রা।

 

Manual2 Ad Code

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই এক নারী ও হাসপাতালে নেওয়ার পর তার শিশু সন্তান মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় অন্যজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা গেছেন।

Manual4 Ad Code

 

তিনি বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code