প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪

প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ

Manual5 Ad Code

সুরমামেইল ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

 

Manual5 Ad Code

সোমবার (২৬ আগস্ট) দুপুরে হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

শিশির মোহাম্মদ মনির বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি, আগামীকালের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হবে। শুধু গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্নখাতে নিতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়।

Manual5 Ad Code

 

তিনি বলেন, তারা যে অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা বিগত সরকারের কাছে জানতে চেয়েছি কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, কী সেই সন্ত্রাস, কী ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটিস। এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দিতে পারেনি।

 

তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি নির্ভরযোগ্য কোনো তথ্য থাকে, কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে, তাও আপনারা আমাদেরকে দেখাতে পারেন। বস্তুত অর্থে এটা একটা কথার কথা। শুধু গণঅভ্যুত্থানকে একটি কর্মকাণ্ডকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে আমরা মনে করি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code