সিলেট ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আওয়ামী লীগ আগামী ২ ডিসেম্বর শুক্রবার সারা দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করছে। কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা দেশের সব মসজিদে মিলাদ ও দোয়া এবং প্রতিটি মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ এবং এর সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণকে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় যথাযথভাবে এই বিশেষ দোয়া ও প্রার্থনা কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি