প্রেমের তাবিজ না দেয়ায় ইমামকে গলাকেটে হত্যা

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

প্রেমের তাবিজ না দেয়ায় ইমামকে গলাকেটে হত্যা

Manual6 Ad Code

download (3)

সুরমা মেইল ডেস্ক :: খালাত ভাইয়ের প্রেমিকাকে নিজের বশে আনার তাবিজ না দেয়ায় ময়মনসিংহের ভালুকার রাজৈর গ্রামের এক মসজিদের সাবেক ইমামকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ৭৫ বছর বয়সী ইমাম ছালাম মুন্সীকে হত্যা করা হয়।

পুলিশ ও স্বজনরা জানায়, ইসমাইল নামে এক যুবক তার খালাত ভাইয়ের প্রেমিকাকে বশে আনার জন্য তাবিজ করতে ছালাম মুন্সীকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় শুক্রবার রাতে মসজিদ থেকে ডেকে নিয়ে ওই ইমামকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

পরে স্থানীয়রা ছালাম মুন্সীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত জিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

Manual7 Ad Code

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ সাংবাদিকদের জানান- মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code