প্রেম-ভালোবাসার ইতি শুধু ভালো বন্ধু

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬

প্রেম-ভালোবাসার ইতি শুধু ভালো বন্ধু

Manual8 Ad Code
index
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্ক চলছিল প্রযোজক ও পরিচালক মনীষ শর্মার। কিন্তু তা ছিল বেশ গোপনেই। তাদের খুব কাছের দুই একজন ছাড়া এই সম্পর্কের কথা তেমন কেউ জানতো না। সম্পর্ক গড়ে ওঠা ও প্রেম চলাকালে গোপন থাকলেও বিচ্ছেদের সময় কিন্তু ঠিকই জানাজানি হয়ে গেল। সম্প্রতি বলিউড গণমাধ্যমগুলো তাদের ব্রেকআপের সংবাদ ছেপেছে।
Manual2 Ad Code

গত তিন বছর ধরে মনীষের সঙ্গে পরিণীতির প্রেম। প্রকাশ্যে টুইটার কিংবা অন্য সামাজিক মাধ্যমে কেউ কারো নাম উল্লেখ করলেও ইঙ্গিত দিতেন প্রায়ই। শুধু তাই নয় পরিণীতি একবার তার টুইটে বলেছেন, আমি তাকে ভালোবাসি। তাকে আমি অ্যাঞ্জেল বলে ডাকি। বিষয়টি তখন সবাই জানতে চাইলেও পরে ধামাচাপা দিয়ে দেন এ নায়িকা। এমনকি কোনো সংবাদ মাধ্যমে বিষয়টি সেভাবে প্রকাশও হয়নি। তবে সম্প্রতি বিচ্ছেদের ঘটনাটি উঠে আসে গণমাধ্যমে। আর বিচ্ছেদের রেশ কাটানোর জন্যই নাকি পরিণীতি অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়েছিলেন। শোনা যাচ্ছে, পরিণীতি-মণীষ ঠিক করে ফেলেছেন, প্রেম-ভালোবাসার ইতি টেনে শুধু ভালো বন্ধু হয়ে থাকবেন। মণীষের পরবর্তী ছবি ‘মেরি পেয়ারি বিন্দু’তেই কাজ করছেন পরিণীতি। তবে ব্যক্তিগত সমস্যার প্রভাব নিশ্চয়ই ছবির ওপর পড়বে না!

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code