প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক: ভারত

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক: ভারত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: প্রয়োজন হলে ভবিষ্যতেও সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। সব বিতর্কের মুখে জবাব দিয়ে একথা জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, পরিস্থিতি বিচার করে সেনা বাহিনীর কমান্ডোরা নিয়ন্ত্রণরেখা পার করে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। দরকারে আবার করবে।

প্রতিরক্ষা মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির সামনে একথা জানিয়ে দেয় সেনা। গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ‌যে ভারতীয় সেনা অভি‌যান চালিয়েছে তা প্রথম জানান ডিজিএমও রণবীর সিং।

Manual6 Ad Code

তার পর থেকে এই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মুখ খুলল সেনা। উপ সেনাপ্রধান লেফটেন্যান্ট বিপিন রাওয়াত স্ট্যান্ডিং কমিটির সাংসদদের সামনে একথা বলেন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ভারত নিয়ন্ত্রণরেখা পার করে জঙ্গি লঞ্চপ্যাডগুলিতে হামলা চালায়।

Manual5 Ad Code

রাওয়াত স্ট্যান্ডিং কমিটির সামনে সার্জিক্যাল স্ট্রাইকের বিস্তারিত বিবরণ দেন। সেনাবাহিনীর ওই অভি‌যানে জঙ্গি ক্যাম্পের কী ক্ষতি হয়েছে তাও তিনি বলেন। ভারতীয় জওয়ানরা ‌যে নিরাপদে ফিরে এসেছেন তা তিনি জানিয়ে দেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code