সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ৩১ জুলাই থেকে ফাজিল (¯œাতক) পরীক্ষা শুরু হবে। এবছর ২০১৪-২০১৫, ২০১৩-২০১৪ ও ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ফাজিল স্নাতক অনুষ্ঠিত হবে।
ফাজিলের ১ম, ২য় ও ৩য় বর্ষ এবং প্রাইভেট পরীক্ষা-২০১৫ ঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এবছর ২৯৩টি কেন্দ্রে ১২৭৭টি মাদ্রাসার ১৩ লাখ ৭৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
১ম, ২য়, ৩য় বর্ষের যথাক্রমে ৫৫ হাজার ৪১৫, ৪৩ হাজার ৬৫৩ ও ৩৮ হাজার ৫৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পূরণ করেছে। ৩১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৩০ নভেম্বর পরীক্ষা শেষ হবে বলে জানা গেছে।
প্রতিদিন সকাল ১০টা হতে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে।
ফাজিল পরীক্ষা, রুটিন, কেন্দ্র, পরীক্ষার ফলসহ যাবতীয় তথ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট িি.িরঁ.ধপ.নফ তে জানা যাবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি