ফারজানা করিম’র আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালো সিলেটে

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯

ফারজানা করিম’র আবৃত্তিতে মুগ্ধতা ছড়ালো সিলেটে

Manual7 Ad Code

সিলেট : আকাশ ভরে মেঘ করেছে বৃষ্টি এসে ভিজিয়ে গেছে তারপরেতে রোদ হেসেছে দৌড়ে গেছি ছাদের কাছে রোদ লাগাবো শাড়ির ভাঁজে বললি হেসে, ঐ দেখ রঙধনু দেখ সাতরঙা সেতু আকাশ গড়েছে আমাদের সেতু, আমায় আড়াল করে? কিংবা কেন দেখতে পাইনি কিংবা কেউ একজন তোমার অপেক্ষায় থাকে ভালোবেসে দুয়ার খুলবে বলে সারাবেলার অজস্র সঞ্চিত শব্দ হৃৎপিন্ড ভারী করে তোলে ঠোঁটের আলিঙ্গনে ঐ শব্দ যদি খুঁজে পায় আর কোন পথ দোষ দিয়োনা আমায়- এমনই একের পর এক স্বরচিত কবিতার আবৃত্তিতে মোহিত করে রেখেছিলেন বিশিষ্ট সংবাদ পাঠক,কবি এবং আবৃত্তিশিল্পী ফারজানা করিম।

Manual8 Ad Code

 

নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম শুক্রবার (২৯ নভেম্বর) শ্রুতি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত হয় “জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ” শীর্ষক একক আবৃত্তি অনুষ্ঠানের। পিনপতন নিস্তব্ধতায় পুরো হল জুড়ে এমন সময় মঞ্চে আসেন আবৃত্তিশিল্পী ফারজানা করিম।

 

একে একে করে যান অনেক ভালবাসলে মানুষ নাকি পাখি হয়ে যায়? তুই উড়বি আমার সাথে কিংবা আমি সুবাস কিনি সুবাস স্পর্শ  করি লোকে যতই বলুক আঁধার আমার আলোয় ভরা বিশ্ব কেউ একজন তোমার অপেক্ষায় থাকে, ভালোবেসে দুয়ার খুলবে বলে সারাবেলার অজস্র সন্চিত শব্দ হৃৎপিন্ড ভারী করে তোলে ঠোঁটের আলিঙ্গনে ঐ শব্দ যদি খুঁজে পায়।

 

শ্রুতি সদস্য সচিব সুকান্ত গুপ্ত পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাননীয় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ফয়সাল মাহমুদ উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ, সাংস্কৃতিজন ভবতোষ বর্মণ রানা, ব্যারিষ্টার মোহাম্মদ আরশ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।

 

উল্লেখ্য, ফারজানা করিমের বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। ছোট বেলার থেকেই যুক্ত ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে। দীর্ঘ ১৭ বছর ধরে সংবাদ পরিবেশন করে আসছেন গণমাধ্যমে এবং একই সাথে সংবাদ প্রযোজনা ও করেছেন। ২৩ বছর ধরে যুক্ত আছেন মঞ্চে অভিনয় এর সাথে। আর আবৃত্তি রক্তের সাথে মিশে আছে। অবসরে ব্যস্ত থাকেন লেখাঝোঁকা নিয়ে।

 

এ পর্যন্ত তাঁর ১টি উপন্যাস, ২টি গল্পগ্রন্থ এবং ৬টি কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। মী নামের গল্পগ্রন্থটির জন্য তিনি সাহিত্যিক মহাশ্বেতা দেবী সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতবর্ষ থেকে। এ পর্যন্ত দেশ ও দেশের বাইরে অসংখ্য স্বরচিত একক আবৃত্তি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

Manual2 Ad Code

 

তারই ধারাবাহিকতায় শ্রুতি সিলেটের এ আয়োজন। আয়োজন সহযোগিতায় ছিল ফারজানা করিম ফ্যান ক্লাব।

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে ফারজানা করিমকে ফুল দিয়ে সংবর্ধিত করে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম সিলেট শাখা, তারুন্য,  ছন্দনৃত্যালয়, মুক্তাক্ষর, সংগীত মুকুল, সুরের ভুবন, থিয়েটার একদল ফিনিক্স, বকুল তলা, সুরাঞ্জলি প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code