ফার্মেসি থেকে গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার, মালিক গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২

ফার্মেসি থেকে গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার, মালিক গ্রেপ্তার

Manual3 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় ফার্মেসি মালিক জিতেশ গোপকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর পয়েন্টের আব্দুল মতিন মার্কেটের অভি মেডিক্যাল হল থেকে শাহনাজ পারভিন জ্যোস্নার (৩৫) খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর বাড়ি জগন্নাথপুর পৌরসভার পেছনের আবাসিক এলাকায়। ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়া। বৃহস্পতিবার রাতে জ্যোস্নার ভাই হেলাল মিয়া বাদী হয়ে ফার্মেসি মালিক জিতেশ গোপকে আসামি করে মামলা করেন।


আরও পড়ুন : জগন্নাথপুরে ফার্মেসির ভিতরে মিললো গৃহবধূর ৬ টুকরা লাশ


এর আগে বুধবার বিকেলে ওষুধ কেনার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শাহনাজ পারভিন। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। তার ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন অভি মেডিক্যালে এসে খোঁজ নেন। জিতেশ গোপ তাদের জানান, ওই মহিলা তার ফার্মেসিতে এসেছিলেন, ওষুধ না পেয়ে চলে গেছেন। পরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ জিতেশ গোপের ফার্মেসির তালা ভেঙে বিছানার চাদরে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে বৃহস্পতিবার ভোরে জগন্নাথপুর পৌর শহরের সিএ মার্কেটের আবাসিক এলাকার বাড়ি ছেড়ে পরিবার  নিয়ে পালিয়ে যান জিতেশ গোপ।

 

Manual4 Ad Code

পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জিতেশ গোপকে গ্রেফতারের বিষয়টি সিআইডির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। এ বিষয়ে সিআইডি বিস্তারিত জানাবে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code