ফিলিপাইনে উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১২৯

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৭

ফিলিপাইনে উগ্রপন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ১২৯

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে উগ্র জঙ্গি গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১২৯ জন নিহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সন্ত্রাসীরা এখনো সেখানে শক্ত প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাধারন জনগণকে পণবন্দি করে রেখেছে।

ফিলিপাইনের মারাভি শহরে আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থানে সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে বুধবার রকেট হামলা চালানো হয়েছে।

সন্ত্রাসীদের খোঁজে সেনাবাহিনীকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাসী করতে দেখা গেছে।

Manual6 Ad Code

Manual2 Ad Code

ফিলিপাইনের নিরাপত্তা বাহিনী গত সপ্তাহের (মঙ্গলবার) মার্কিন প্রশাসনের তালিকাভুক্ত ফিলিপাইনের একজন দাগী সন্ত্রাসীকে আটক করার চেষ্টা করলে মুসলিম অধ্যুষিত ওই শহর জুড়ে বন্দুকধারীরা আইএসের কালো পতাকা উড়ায় এবং তখন থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে আসা সন্ত্রাসী কমান্ডার ইসনিলন হাপিলন মারাভি শহরে লুকিয়ে আছে বলে বুধবার ফিলিপাইনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেস্তিতুতো পাদিলা জানিয়েছেন।

Manual1 Ad Code

তিনি জানান, শহরটিকে নিয়ন্ত্রণ আনতে এবং হেপিলনের খোঁজে চালানো অভিযানে ৮৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাশাপাশি এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর ২১ জন সদস্য এবং ১৯ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

Manual4 Ad Code

তিনি বলেন, চলমান সংকট নিরসনে সেনাবাহিনী খুবই ইতিবাচক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code