ফিলিপাইনে শক্তিশালী ভূকম্প: সুনামি সতর্কতা জারি

প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

ফিলিপাইনে শক্তিশালী ভূকম্প: সুনামি সতর্কতা জারি

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিপাইনে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এবার সুনামি সতর্কতা জারি করেছে দেশটি। শনিবার রাতে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। তবে, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

মধ্যরাতের মধ্যেই দেশটিতে সুনামি আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি। জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলেও সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ৩২ কিলোমিটার। এটি ফিলিপাইনের স্থানীয় সময় রাত ১০টা ৩৭ মিনিটে আঘাত হানে। তবে ইউরোপিয়ান–মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৩ কিলোমিটার।

Manual3 Ad Code

 

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থলের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বলছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এবং ইন্দোনেশিয়ার কিছু অংশে, পালাউ ও মালয়েশিয়ায় সুনামি আঘাত হানতে পারে।

Manual3 Ad Code

 

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি সিসমোলজির কর্মকর্তা তেরেসিতো বাকোলকোল বলেন, তাঁর সংস্থা দক্ষিণ সুরিয়াগো দেল সুর ও দাভাও ওরিয়েন্টাল প্রদেশগুলোর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু অঞ্চলে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

 

ভূমিকম্পের মাত্রার ওপর নির্ভর করে ১ মিটার বা তার বেশি উচ্চতার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে সুনামির ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে।

 

Manual6 Ad Code

প্যাসিফিক রিংস অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে নিয়মিতই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত দেখা যায়। এ অঞ্চলে সমুদ্রের চারপাশে সিসমিক ফল্ট থাকায় একে রিংস অব ফায়ার বলা হয়।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code