ফেন্সিডিল ভর্তি পিকআপ ধাওয়া, দুই র‌্যাব সদস্যসহ নিহত ৩

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২

ফেন্সিডিল ভর্তি পিকআপ ধাওয়া, দুই র‌্যাব সদস্যসহ নিহত ৩

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এরা হলেন- র‍্যাব-৬ এর সদস্য ফারুক ও আনিসুর রহমান এবং পিকআপ চালক মহিদুল।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে সদরের রাউতরা এলাকায় ফেনসিডিল বহনকারী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে র‍্যাবের গাড়ি। এ সময় র‍্যাবের গাড়ি এবং ঐ পিকআপের সংঘর্ষে দুই র‍্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।

Manual4 Ad Code

 

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহে র‌্যাবের ক্যাম্পের চেকপোস্টের সামনে সিগন্যাল দিলে পিকআপটি থামেনি। তখন আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে।

 

Manual2 Ad Code

এ সময় দুটি গাড়িই সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য নিহত হয়েছেন। আর তাদের গাড়ির চালক মারা যান। গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী বলেন, মাগুরা সাঁইত্রিশ নামক বাজারে দুটি গাড়ির দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই র‍্যাবের এক সদস্য মারা যায়। হাসপাতালে আনার পর র‍্যাবের আরেক সদস্য মারা যায়। এছাড়া পিকআপ চালক মারা গেছে। গুরুতর আহত একজনকে ঢাকার সিএমএইচে নেয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code