ফের ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. হাসান রুহানি

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, মে ২০, ২০১৭

ফের ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. হাসান রুহানি

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ড. হাসান রুহানি। তিনি ২ কোটি ৩৫ লাখ ৪৯ হাজার ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তিনি পেয়েছেন মোট ভোটের ৫৭ শতাংশ।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮৬ হাজার ১৩১ ভোট। তিনি পেয়েছেন প্রদত্ত ভোটের ৩৮.৫ শতাংশ।

Manual1 Ad Code

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি শনিবার বেলা ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোস্তফা মীরসালিম পেয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ২১৫ ভোট এবং মোস্তফা হাশেমি তাবা পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট।

Manual2 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের ৫ কোটি ৬৫ লাখ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ কোটি ১২ লাখ ২০ হাজার ১৩১ জন। এবারের নির্বাচনে প্রায় ৭৩ শতাংশ ভোট পড়েছে।

এদিকে, পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ স্থানীয় সময় বিকেল ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর ভাষণ প্রচার করা হবে।

Manual8 Ad Code

গতকাল ইরানের ১২তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং নজিরবিহীন ভোটার উপস্থিতির কারণে তিন দফা সময় বাড়িয়ে তা রাত ১২টায় শেষ হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code