ফের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭

ফের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যে সর্বোচ্চ সতর্কতা

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে আরো হামলার আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে।

সোমবার রাতের ঘটনার পর দেশটিতে হামলার হুমকি ‘ক্রিটিক্যাল’ অর্থাৎ সর্বোচ্চ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Manual5 Ad Code

হামলার পর যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহের তীর যায় ম্যানচেস্টারের বাসিন্দা লিবিয়ার বংশোদ্ভূদ সালমান আবেদি নামে এক তরুণের দিকে। তবে হামলাকারী একা ছিলেন, নাকি তাঁর সঙ্গে আরো সহযোগী ছিল তা জানা যায়নি। এরই পরিপ্রেক্ষিতে আরো হামলার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন মে।

Manual3 Ad Code

তিনি আরো জানান, পুলিশকে সহায়তা করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হবে। এ ছাড়া সেনাসদস্যদের খেলাধুলা ও কনসার্টের মতো বিভিন্ন অনুষ্ঠানেও দায়িত্ব পালনে দেখা যাবে। এ সময় তারা পুলিশের অধীনে কাজ করবেন।

Manual7 Ad Code

ব্রিটেনের জনগণকে অযথা আতঙ্কিত করতে চান না উল্লেখ করে মে বলেন, সঙ্গত ও যৌক্তিক কারণেই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, সোমবার রাতে ম্যানচেস্টার এরিনাতে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্দের এক কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণ সংঘটিত হয়। এতে ২২ জন নিহত ও  ৫৯ জন আহত হয়।

সূত্র : বিবিসি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code