ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, প্রভাষক আটক

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৬

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, প্রভাষক আটক

Manual4 Ad Code

500x350_66975ff9adfede3ea3260fe6de93388a_2সুরমা মেইল ডেস্ক :: সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় আব্দুল ওয়াদুদ (৩৪) নামে এক প্রভাষককে আটকে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আটক আব্দুল ওয়াদুদ বেলকুচি ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। সোমবার সন্ধ্যার আগে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, প্রভাষক আব্দুল ওয়াদুদ প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ধরনের কটুক্তি নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন। বিষয়টি বেলকুচি ডিগ্রী কলেজ ছাত্র সংসদের জিএস নয়ন আহমেদ ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ হোসেনের নজরে আসলে তারা তাৎক্ষনিক প্রভাষককে কলেজের একটি কক্ষে আটকে রেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সন্ধ্যার আগে প্রভাষকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। তিনি আরো জানান, প্রাথমিকভাবে বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় জিএস নয়ন আহমেদ বাদী হয়ে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code