সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬
বিনোদন ডেস্ক : শাহরুখ খানের আসন্ন ছবি ‘ফ্যান’ তামিলের পর তেলেগুতে ভাষান্তরের কাজও চলছে। আর এরইমধ্যে ছবিটির থিম সং ‘ভিরা ফ্যান’-এর কাজও শেষ হয়েছে। গানটির তামিল সংস্করণ ‘তাক্কারা ফ্যান’ গেয়েছেন নাকাশ আজিজ। তেলেগু ভার্সনেও তিনিই কণ্ঠ দিয়েছেন। যশরাজ ফিল্মস-এর অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করা হয় এটি। এদিকে নাকাশ আজিজের গাওয়া ‘ফ্যান’ তেলেগু ভার্সন হাজির। ‘ভিরা’ শীর্ষক গানের সুরটি এক কথায় সংক্রামক।’ ‘ফ্যান’-এর তেলেগু ভার্সনের নাম দেওয়া হয়েছে ‘জাবরা ফ্যান’। ‘ফ্যান’-এর কাহিনি আবর্তিত হয় দিল্লির এক তরুণকে ঘিরে, তার নাম গৌরব। যে কিনা মুম্বাইয়ে গিয়ে তার প্রিয় তারকা আরিয়ান খান্নার সাথে দেখা করার স্বপ্ন দেখে, সেই তারকার জন্মদিনে। গৌরব এবং আরিয়ান খান্নার দুটো চরিত্রেই অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহ রুখ খান। ‘ফ্যান’ ছবিটির নির্দেশনা দিয়েছেন মনীষ শর্মা এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপরা। ছবিটি ১৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা।
সূত্র: আইবিএন লাইভ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি