বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্য্যনগর নামক স্থানে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আরও একজন মারা যান। আহত হয়েছেন ২০ জন।

 

Manual5 Ad Code

পরে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে সেখানেও আরও দুইজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code