বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা পর থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৩

বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা পর থানায় স্বামীর আত্মসমর্পণ

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধারালো বটি দিয়ে কুপিয়ে স্ত্রী রাবেয়াকে (৩০) হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছে স্বামী নাজমুল হুদা (৩৬)।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

পারিবারিক কলহের জের ধরেই বুধবার ভোরে রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী নাজমুল হুদা ওই এলাকার মৃত ফজলুর রহমান মাস্টারের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

 

Manual3 Ad Code

জানা যায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো বটি দিয়ে নাজমুল তার স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে চিৎকার চেঁচামেচি করে স্ত্রী রাবেয়া খাতুন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে স্বামী নাজমুল হুদা হত্যাকান্ডে ব্যবহৃত বটিসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

 

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। আত্মসমর্পণশারী স্বামী নাজমুল হুদা আমাদের হেফাজতেই রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code