বলিউড নায়িকা র‌্যাচেল হোয়াইট করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

বলিউড নায়িকা র‌্যাচেল হোয়াইট করোনাভাইরাসে আক্রান্ত

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :

 

অমিতাভ-অভিষেকের পর এবার জানা গেল বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বলিউডের এ অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন কোভিড-১৯ সংক্রমণের কথা।

 

ভারতীয়-আমেরিকান এ অভিনেত্রী করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর হোম কোয়ারেন্টিনে রয়েছেন। টুইটে সে কথাও উল্লেখ করেছেন র্যারচেল।
টুইট করে দোয়া চেয়েছেন র‌্যাচেল। শনিবার রাত ১২টার দিকে টুইট করে অভিনেত্রী লিখেছেন– ‘আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, এ জন্য সবাই প্রার্থনা করবেন।’

 

এর আগে জানা গেছে, টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং নিসপাল সিং রানের কোভিড পজিটিভ। র‌্যাচেল একটি টুইটে কোয়েল ও তার পরিবারের আরোগ্য কামনা করেছিলেন। পরে জানলেন নিজেও করোনায় আক্রান্ত হওয়ার কথা।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র্যাআচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি। টালিউডেও দক্ষতার ছাপ রেখেছেন এ সুদর্শনী। অভিনয় করেছেন ‘হর হর ব্যোমকেশ’, ’দেবী’ ছবিতে।

Manual2 Ad Code

 

যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম র‌্যাচেল হোয়াইটের। সেখানেই পড়াশোনা। ২০১৪ সালে বলিউডে অভিষেক। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করেই সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code