বাংলাদেশকে ভয় পাচ্ছেন রবি শাস্ত্রী

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৬

বাংলাদেশকে ভয় পাচ্ছেন রবি শাস্ত্রী

Manual7 Ad Code

photo-1456207758
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর রবি শাস্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, বাংলাদেশ এখন ক্রিকেটবিশ্বে অন্যতম শক্তিশালী দল। ২০১৫ সালের দারুণ পারফর্মের পর বাংলাদেশ টাইগারদের হালকাভাবে দেখার দুঃসাহস আর কেউ করবে না। নতুন করে কথাটা মনে করিয়ে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে রবি শাস্ত্রী। এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা যেন বাংলাদেশকে হালকাভাবে না দেখেন।

সাম্প্রতিক সময়টা অবশ্য খুব ভালোই কাটছে ভারতীয় ক্রিকেট দলের। অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচ জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও ২-১ ব্যবধানে জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। দারুণ এই সাফল্যগুলো নিশ্চয়ই আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। তবে এশিয়া কাপে ভালো শুরুর জন্য বাংলাদেশকে যেন তাঁরা হালকাভাবে না দেখেন, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন শাস্ত্রী। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের ভূয়সী প্রশংসা করে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমি বাংলাদেশের ক্রিকেটের উন্নতিটা দেখেছি। আমি ১৯৯০-এর দশক থেকে এখানে আসি। আর তাদের ক্রিকেট অঙ্গন যেভাবে উন্নতি করেছে, বাংলাদেশ যেভাবে একটা শক্তিশালী দল হিসেবে দাঁড়িয়েছে, তা দেখে আমি খুবই খুশি হয়েছি। গত বছর বাংলাদেশ যেভাবে ওয়ানডে ক্রিকেট খেলেছে, তাতে কোনো দলেরই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রতিটা দলই তাদের সম্মান করে।’

Manual5 Ad Code

২০১৫ সালে বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে হারের স্বাদ পেতে হয়েছিল ভারতকে। ফলে ভারতীয় ক্রিকেটাররা যে বাংলাদেশকে হালকাভাবে বিবেচনা করার বোকামি করবেন না, তা অনুমান করাই যায়।

Manual7 Ad Code

আগামীকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের ম্যাচ দিয়েই শুরু হবে এশিয়া কাপের মূল পর্ব।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code