সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮
বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার কার্যক্রম হঠাৎই স্থগিত ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান জানিয়েছেন, মানবসম্পদ পাচারের অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে।
মালয়েশিয় সংবাদমাধ্যম জানায়, একটি চক্র মালয়েশিয়া সরকারের শীর্ষ মহলের যোগসাজশের মাধ্যমে বাংলাদেশে এজেন্ট অনুমোদন দিয়ে একচেটিয়াভাবে মানবসম্পদ নিয়ে যাচ্ছিলো। এ চক্রের নেতৃত্বে প্রবাসী এক বাংলাদেশির নাম এসেছে। সিন্ডিকেট গড়ে তুলে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে চক্রটি।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে এ যাবৎ এক লাখের বেশি বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় গেছেন এবং আরো একলাখ লোক যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি