বাইক্কা বিলে এবার ১০ হাজার ৭১২টি পাখি

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭

বাইক্কা বিলে এবার ১০ হাজার ৭১২টি পাখি

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিবেদক :: শ্রীমঙ্গলে দু’দিনব্যাপী হাইল হাওরের বাইক্কা বিলে পাখিশুমারি শেষ হয়েছে। এবার পাখিশুমারিতে ১০ হাজার ৭১২টি পাখির দেখা মিলেছে। ক্রেল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

Manual3 Ad Code

তিনি আরো জানান- এশিয়ান ওয়াটার বার্ড সেনসাসের আওতায় ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত হাইল হাওরে বাইক্কা বিলে পাখিশুমারি অনুষ্ঠিত হয়। এ বছর পাখিশুমারিতে বাইক্কা বিলে ১৯০ প্রজাতির পাখির দেখা মিলে। গত বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ জানুয়ারি) দু’দিনব্যাপী এ পাখিশুমারি অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

নেদারল্যান্ডভিত্তিক ‘ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল’-এর ভলান্টিয়ার এবং বেসরকারি ইউএসএইডের কাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অ্যান্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্পের সিনিয়র ন্যাচারাল রিসোর্স অ্যাডভাইজার পল এম থম্পসন এবারের পাখিশুমারির নেতৃত্ব দেন।

Manual2 Ad Code

তিনি পাখি গণনাকালে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংরক্ষণ করে রাখা হবে।

Manual1 Ad Code

মো. মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বলেন- চলতি মৌসুমে হাইল-হাওরের বাইক্কা বিলে ১৯০ প্রজাতির ১০ হাজার ৭১২টি জলচর পাখির দেখা পেয়েছেন থম্পসন। আর এ বছর নতুন ৪০ প্রজাতির পাখি বাইক্কা বিলে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য পাখিগুলো হচ্ছে- ধলা বালিহাঁস ৪৩৯টি, গেওয়ালা বাটান এক হাজার ৩৪২টি, পাতি পানমুরগি ৭৬৬টি, কুট ৬০৯টি, উদয়ী বাবু বাটান ৫টি।

এছাড়া বড়তিত ও বাংলা শকুন প্রজাতির পাখিও এ বছর প্রথমবারের মতো দেখা গেছে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code