বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭শ মিটার জাল আগুনে ধ্বংস

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

বানিয়াচংয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭শ মিটার জাল আগুনে ধ্বংস

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: বানিয়াচংয়ে মাছের আড়তে অভিযান চালিয়ে ৭শ মিটার কোণাবেড় জাল জব্দ করে আগুনে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (১৯ অক্টোবর) সকালে আদর্শ বাজার মাছের আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নুর-এ আলম অভিযান চালান।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মোহাম্মদ মকসুদুল হক ভূঁইয়া ও পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ম্যাজিস্ট্রেট।

Manual4 Ad Code

সংশ্লিষ্টরা জানান, কোণাবেড় জাল দিয়ে মাছ শিকার করা নিষিদ্ধ। উম্মুক্ত জলাশয়ে মাছ শিকারে এই অবৈধ জাল ব্যবহার করার অপরাধে তিন জেলেকে দেড় হাজার টাকা অর্থদন্ড করা হয়।

Manual6 Ad Code

দন্ডিত জেলেরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকার মোবাশ্বির আহমদ, জয় মিয়া ও তাজুল ইসলাম। মৎস্য অফিসের হাবিবুর ও নাইম জানান, কোণা বেড় ৭শ মিটার জালের বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code