বানিয়াচংয়ে সারাবছরই অরক্ষিত শহীদ মিনার

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

বানিয়াচংয়ে সারাবছরই অরক্ষিত শহীদ মিনার

Manual7 Ad Code

বানিয়াচং প্রতিবেদক :: বানিয়াচংয়ের একমাত্র শহীদ মিনারটি সারাবছরই অযত্ন ,অবহেলায় পড়ে থাকে। শুধুমাত্র ২১ ফেব্রæয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস এলেই চোখে পড়ে এটি পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের।

জানা যায়, সন্ধ্যা নামার পরই মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিণত হয় এই শহীদ মিনার। বানিয়াচংয়ে হাতেগোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্মিত হলেও বেশির ভাগ শহীদ মিনারই অবহেলায় পড়ে থাকে সারাবছর।

Manual7 Ad Code

সরেজমিনে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, দিনের বেলায় অনেকেই জুতা পড়ে মিনারের বেদিকে হাঁটা-চলা করছে। পাশাপাশি শহীদ মিনারের ভিতরে এক সাপুড়ে সাপের খেলা দেখাচ্ছে। আবার বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের কর্মসূচী এই শহীদ মিনারেই পালন করে। এ দিকে ভাষা শহীদদের সম্মানার্থে শহীদ মিনারের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় জরুরী পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানিয়েছেন সচেতনমহল। অভিযোগ রয়েছে- শহীদ মিনারের বেদিতে বসে একধরণের উশৃঙ্খল তরুণেরা ধুমপানসহ মাদক সেবন করে। কেউ কেউ বেদির পিছনে দাঁড়িয়ে জরুরী কর্মসম্পাদন ও করেন বলে জানান এক ব্যক্তি।

Manual7 Ad Code

এখানের উদ্ভট গন্ধে এই মিনারের আশেপাশেও যাওয়া যায়না। শহীদ মিনারের মূল বেদিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে সিগারেটের প্যাকেট ও অসংখ্য উচ্ছিষ্ঠ অংশ,ময়লা-আবর্জনায়। আবার এই শহীদ মিনারের ভিতের মেলা ও অনুষ্ঠিত হয়। বিশেষ করে মিনারের পূর্বদিকটা অস্থায়ী প¯্রাবখানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বানিয়াচংয়ের ভাষাসৈনিক এড.শওদাকত আলী খান বলেন,শহীদ মিনারটি যেভাবে মর্যাদাহীন হচ্ছে এর চেয়ে বড় দু:খ আর কিছুই হতে পারেনা। শুধুমাত্র দিবস এলেই এর কদর বেড়ে যায়। তাই সবসময় যাতে এই শহীদ মিনারটিকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যায় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code