সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭
বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং সদরের ৩নং ইউনিয়নের অন্তর্গত চৌধুরীর পাড়ার অঞ্জন চক্রবর্তীর (সুধীর চক্রবর্তীর) বাড়ির শিব মন্দির থেকে কষ্টি পাথরের একটি মুর্তি চুরি হয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে চোরেরা মন্দিরের ঘরের তালা ভেঙ্গে মন্দিরে ঢুকে সেখানে রক্ষিত দুইটি কষ্টি পাথরের শিব মুর্তির মধ্যে একটি শিব মুর্তি চুরি করে নিয়ে যায়। যার ওজন ১৫ কেজি। আনুমানিক মুল্য ৫০ লাখ টাকা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, প্রতিদিনের ন্যায় সনাতনের ধর্মের লোকেরা মন্দিরে উপাসনা শেষ করে শুয়ে পড়েন। পরের দিন সকালে উপাসনার লক্ষ্যে মন্দিরে গেলে দেখতে পান ঘরের তালা ভাঙ্গা ও দরজা খোলা। কে বা কারা মন্দিরে রক্ষিত দুইটি মুর্তির মধ্যে একটি মুর্তি চুরি করে নিয়ে গেছে।
চুরির ঘটনায় চৌধুরী পাড়ার মৃত অনুকুল চক্রবর্তীর ছেলে হরিদাশ চক্রবর্তী গত শনিবার বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের সত্যতা স্বীকার করে ওসি অমূল্য কুমার চৌধুরী জানান,বিষয়টি খতিয়ে দেখার জন্য এসআই মোস্তাককে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী, ৩নং ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।
Design and developed by ওয়েব হোম বিডি