বাবা হচ্ছেন ফুয়াদ

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৫

বাবা হচ্ছেন ফুয়াদ

Manual5 Ad Code
fuad
সুরমা মেইলঃ কন্যাসন্তানের বাবা হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। এমন সুখবর জানালেন ফুয়াদ নিজেই। না, গোপনে কাউকে কানে কানে নয়। এমন খবর দেখার অংশীদার আমার মত অনেকেই। সম্প্রতি ফুয়াদ তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস পোস্ট করেন। সেখানেই পরিবারের নতুন সদস্যের আগমনের সুখবর জানান বাংলাদেশের জনপ্রিয় এ সংগীত শিল্পী।
Manual1 Ad Code

স্ট্যাটাসে ফুয়াদ লেখেন, ‘কিছু ভালোবাসা/দোয়া ও শুভেচ্ছা রাখুন আমাদের জন্য’। এ স্ট্যাটাস দেখার পর কারোই বোঝার বাকি নেই যে, কী হতে চলেছে। কন্যাসন্তানের বাবা হচ্ছেন জেনে স্ট্যাটাসের নিচে কমেন্ট লিখে তাই অভিনন্দন জানাতেও দেখা গেছে ফুয়াদ ভক্ত ও শুভাকাঙ্খীদের।

ফুয়াদের স্ত্রী মায়া আমেরিকা প্রবাসী। এ মুহূর্তে তাই সন্তান সম্ভবা স্ত্রীর কাছে আমেরিকাতে অবস্থান করছেন তিনি। সেখানে স্ত্রীকে নিয়ে বেশ আনন্দেই সময় কাটছে তার। পরিবারের নতুন সদস্যের আগমন বার্তা ফুয়াদের সেই আনন্দের মাত্রাকে যেন কয়েক গুন বাড়িয়েই দিলো।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code