বাবা হচ্ছেন রেলমন্ত্রী

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

Manual1 Ad Code

image_159720.rail-minister_114309

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : বাবা হচ্ছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এ সপ্তাহের মধ্যেই সুখবর পেতে পারেন তিনি। দেড় বছর আগে রেলমন্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন।

Manual6 Ad Code

গত বৃহস্পতিবার মুজিবুল হকের স্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি গর্ভধারণের নয় মাস পার করেছেন। চিকিৎসকরা চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভাব্য তারিখ দিয়ে রেখেছিলেন। আর তাই মা হওয়ার জন্য নির্ধারিত সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলমন্ত্রীর ঘনিষ্ঠজনদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ রয়েছেন। এ মাসের শেষের দিকে সুখবর পাওয়া যাবে।

এদিকে রেল মন্ত্রীর জন্মদিন ৩১ মে। এদিনটিতে হয়তো তিনি পিতৃত্বের স্বাদ পেতে পারেন।
Manual8 Ad Code

উল্লেখ্য, রেলমন্ত্রী মুজিবুল হক ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনা গ্রামের মেয়ে হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন। এই বয়সে বিয়ে করার কারণে তাকে নিয়ে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code