বার্মিংহ্যাম বিমানবন্দরে জঙ্গি সন্দেহে আটক ক্রিকেটার মইন

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬

বার্মিংহ্যাম বিমানবন্দরে জঙ্গি সন্দেহে আটক ক্রিকেটার মইন

Manual1 Ad Code

images (1)

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার মইন আলীকে বার্মিংহ্যাম বিমানবন্দরে আটক করা হয়েছিল। প্রায় ৪০ মিনিট আটক রেখে তাকে মুক্তি দেয়া হয়। জানা যায়, তাকে ইরাক ও সিরিয়াভিত্তিক আইএসের জঙ্গি সন্দেহে আটক করা হয়েছিল। এরকম কটু অভিজ্ঞতার পর তিনি তার টুইটার একাউন্টে এই বিষয়ে মন্তব্য করেন। সেখানে তিনি জানান, বারমিংহ্যাম বিমানবন্দরের সময় অনেক খারাপ ছিল। ২৮ বছর বয়স্ক মইন বলেন, জাতীয় দলের হয়ে খেলার সময় তার ভ্রমণকালে তিনি কখনো এমন ধরনের পরিস্থিতির শিকার হন নি। ২০১৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার জন্য তিনি ওরসেস্টারশায়ার দলের হয়ে তিনি বার্মিংহ্যামে যাচ্ছিলেন। টুইটারে তার সেই অভিব্যক্তি প্রকাশের পর সতীর্থরা তার পাশে দাঁড়ান। বিমানবন্দরের এই ঘটনায় তারাও ক্ষোভ প্রকাশ করেন। তবে বিমান কর্তৃপক্ষ এখনো এ ব্যাপারে কিছু বলেনি। ধারণা করা হচ্ছে, মইন আলীর দাড়ি এবং তার ধর্মীয় মনোভাবের কারণে এমনটি হতে পারে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code